শিরোনাম

যশোরে দুই তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

যশোরের মনিরামপুরে ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানের দুই কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় মনিরামপুর উপজেলার বারপাড়া গ্রামের উত্তরাংশে ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে। মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম খবরটি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার জায়ন্তা গ্রামের মুক্তার গাজীর ছেলে বাদল (২৪) ও একই গ্রামের লোকমান হোসেনের ছেলে আবদুল আহাদ আলী (২৫)।
স্থানীয় অ্যাডভোকেট লালটু জানান, মোটরসাইকেল ছিনতাইকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। যদিও দুবৃত্তরা মটরসাইকেলটি নিতে পারেনি।
দুইজন হত্যার খবরটি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলামও। এছাড়া স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার মাগরিবের নামাজের আধাঘন্টা পর উপজেলার বারপাড়া গ্রামের উত্তরপাড়ায় এক ফাকা মাঠে এই ঘটনা ঘটেছে। নিহত দুজনই ডিশ লাইনের অপারেটর হিসেবে কাজ করতেন। অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের দুইজনকে অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনাস্থলেই বাদলের মৃত্যু হয়।
স্থানীয় লোকজন আবদুল আহাদকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button