বিবিধশিরোনাম

যমুনা নদীতে জেলেদের জালে ঘড়িয়াল

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে জেলেদের জালে একটি ঘড়িয়াল আটক হয়েছে। পরে সেটি উদ্ধার করেছে রাজশাহী বন বিভাগ।
গতকাল শনিবার রাতে রাজশাহী বন বিভাগের প্রধান বন্যপ্রাণী পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে বন বিভাগ ও পুলিশের সহায়তায় প্রাণীটি উদ্ধার করা হয়।
স্থানীয় পরিবেশবাদী সংগঠন দ্য বার্থ সেফটি হাউসের সভাপতি মামুন বিশ্বাস জানান, শুক্রবার রাতে উপজেলার স্থল ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের নওহাটা চর এলাকায় যমুনা নদীতে মাছ ধরার সময় খলিল ও সুমন নামের দুই জেলের জালে ঘড়িয়ালটি আটক হয়।

গতকাল দুপুরের দিকে ঘড়িয়ালটি উদ্ধার করতে গেলে ওই জেলেরা মোটা টাকা দাবি করেন। পরে বিষয়টি বন বিভাগকে অবগত করা হয়। রাতে ঘড়িয়ালটি উদ্ধার করেন বন কর্মকর্তারা।
এ সময় এনায়েতপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমান, বন বিভাগের পরিদর্শক আশরাফ আলী, দ্য বার্ড সেফটি হাউসের সভাপতি মামুন বিশ্বাস, সাংবাদিক রফিক মোল্লা, মুক্তার হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সুত্র : এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button