শিরোনাম

যমুনায় নৌকাডুবি : জীবিত উদ্ধার ৬, এখনও নিখোঁজ ৫

সংবাদদাতা ( জামালপুর) : জামালপুরের দেওয়ানগঞ্জে ভিজিএফ এর চাল নিয়ে বাড়ি ফেরার পথে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ ১১ জনের মধ্যে আরো ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন।
বুধবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে ফুটানী বাজার ঘাট থেকে চর হলকা হাওড়াবাড়ী এলাকায় যাওয়ার পথে টিনের চরের কাছে পৌঁছলে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।
গতকাল রাত ১২টা পর্যন্ত উদ্ধার করা হয় ১৯ জনকে। এরপর শেষরাতে উদ্ধার হন আরো ছয়জন। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা পুনরায় উদ্ধার অভিযান শুরু করলেও এখন পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার করা যায়নি।
তবে ধারণা করা হচ্ছে এখনও পাঁচজন নিখোঁজ থাকতে পারেন। আনুমানিক এই সংখ্যাটি মাথায় রেখে উদ্ধার অভিযান চলমান রয়েছে।
স্থানীয় একজন ইউপি সদস্য জানান, যাত্রীদের সবাই ভিজিএফ চাল নিয়ে বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে জামালপুর ও দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি ও উদ্ধারকর্মী এবং স্থানীয়রা নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টা পর্যন্ত অনুসন্ধান চালিয়ে ১৯ জনকে জীবিত উদ্ধার করেন। পরে উদ্ধার করা হয় আরো চারজনকে। নৌকার বাকি যাত্রীরা এখনও নিখোঁজ।
চুকাইবাড়ী ইউনিয়নের যমুনা নদীর ফুটানি বাজার ঘাট এলাকার একাধিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুটানি বাজার ঘাট থেকে ২৮ জন যাত্রী নিয়ে একই ইউনিয়নের যমুনার পশ্চিম পাড়ের টিনেরচর গ্রামে যাচ্ছিলেন। যাত্রীরা সবাই ওই গ্রামের বাসিন্দা। তারা সবাই আজ বুধবার বিকেলে চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ চাল উত্তোলন করে একই নৌকায় বাড়িতে ফিরছিলেন। ফুটানি বাজার ঘাট থেকে যুমনা নদী পথে প্রায় সাত কিলোমিটার পাড়ি দিয়ে টিনেরচর গ্রামে যেতে হয়। নদীর মাঝামাঝি ভেড়াখাওয়া মাথা নামক স্থানে নৌকাটি আকস্মিক ডুবে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button