আন্তর্জাতিক সংবাদশিরোনাম

যদি হেরে যাই, তখন কী করবো আমি: ট্রাম্প

জর্জিয়া ও ফ্লোরিডায় নির্বাচনী সমাবেশে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি যদি হেরে যাই, কী হবে ভাবতে পারেন? তখন কী করবো আমি? আমার তো মোটেও ভালো লাগবে না। বাইডেন জয়ী হলে আমাকে হয়তো দেশ ছেড়ে চলে যেতে হবে। আমি জানি না।
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট পদপ্রার্থীর সঙ্গে লড়ছেন উল্লেখ করে তিনি বলেন, চিন্তা করতে পারেন, আমি যদি হারি, আমার পুরো জীবন আমি কী করবো? আমাকে বলতে হবে, রাজনীতির ইতিহাসে সবচেয়ে বাজে প্রার্থীর সঙ্গে হেরেছি আমি। আমি ভালো বোধ করছি না।
ট্রাম্প আরো বলেন, আমি মনে করি না যে, আমি হারতে যাচ্ছি, কিন্তু যদি হেরে যাই, মনে হয় না, আপনারা আমাকে আর কখনো দেখতে পাবেন।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর ঠিক আগে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা। সূত্র: দ্য হিল/পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button