slider

ময়মনসিংহে বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধিঃ জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ময়মনসিংহে’র কোতোয়ালী পুলিশ বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভায় পরানগঞ্জ ইউনিয়নের মেম্বার মোঃ রুহুল আমিন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ ও পরানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হানিফ সরকার । এসময় পরানগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্যগণ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস, মাদক, জুয়া নির্মূল, ইভটিজিং মুক্ত সমাজগঠন এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ।
শনিবার ১২ নভেম্বর থানা বিট নং-৩৭ ময়মনসিংহ সদর উপজেলার ৪নং পরানগঞ্জ ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ভবনে বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে কোন অপরাধমুক্ত সমাজ গঠন করতে পারবে না, অপরাধমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে – আপনাদের সহযোগীতাই এই সমাজ থেকে চুরি, জুয়া, সন্ত্রাসী, মাদক মুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে, তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button