slider

ময়মনসিংহে এসএসসি পরীক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এসপি মাছুম আহাম্মদ

খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধিঃ আজ সোমবার (১২ সেপ্টেম্বর ২০২২) তারিখ পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়।
এসময় পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদের ডিজিটাল ডিভাইস ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ দেন। ডিজিটাল ডিভাইসের ভালো দিকটা গ্রহণ করতে বলেন। শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়তে বলেন। তিনি এসএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানান।
এসময় জেলা শিক্ষা অফিসার, ময়মনসিংহ জনাব মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button