আন্তর্জাতিক সংবাদ

ম্যানাস দ্বীপের শরণার্থীদের মানবিকভাবে দেখা উচিত: হেলেন ক্লার্ক

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক ম্যানাস দ্বীপে শরণার্থীদের ওপর ঠিকমতো আচরণ করা হচ্ছে না বলে অস্ট্রেলিয়ার সমালোচনা করেছেন। তিনি বলেন, এই মুহূর্তে তাদেরকে সম্পূর্ণ মানবিকতার দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত। সেইসঙ্গে কিছু শরণার্থীকে তাদের দেশে পাঠিয়েও এ সমস্যার কিছুটা সমাধান করা যেতে পারে। যদিও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল পাপুয়া নিউগিনির ম্যানাস দ্বীপের আটক কেন্দ্রে থাকা শরণার্থীদের মধ্য থেকে ১৫০ জনকে আশ্রয় দেওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা প্রত্যাখ্যান করেছে।
হেলেন ক্লার্ক ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। ফিজির রাজধানী সুভাতে ‘ইন্টারন্যাশনাল সিভিল সোসাইটি উইকে’র এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা আজ কোথায় আছি। ম্যানাস দ্বীপে যে বন্দীদের রাখা হয়েছে তাদের প্রতি কি সত্যিকার অর্থে মানবিক আচরণ করা হচ্ছে? কোথায় আজ মানবতা এসে দাঁড়িয়েছে? তিনি বলেন, সেখানে যে শরণার্থীরা মানবেতর জীবন যাপন করছে তার পরিপ্রেক্ষিতে আমরা কিছু শরণার্থী আমাদের এখানে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছি। কিন্তু অস্ট্রেলিয়া তা বারবারই ফিরিয়ে দিয়েছি। আমাদের সাহায্যের প্রস্তাব তারা এখনো গ্রহণ করেনি। বিষয়টি আমাদেরকে হতাশ করেছে।
তিনি বলেন, সেখানে খাদ্য ও বিশুদ্ধ পানির যথেষ্ট অভাব রয়েছে। লোকজন কোন উপায় না পেয়ে সেখানে বৃষ্টির পানি সংরক্ষণ করছে। স্থানীয়দের দ্বারাও তারা বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে। গত ২৩ নভেম্বর পুলিশও শরণার্থীদের ওপর চড়াও হয়। তাদেরকে আগের স্থান ছাড়তে বাধ্য করতে লোহার রড দিয়ে পিটিয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
হেলেন ক্লার্ক বলেন, আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম তখন আমি অস্ট্রেলিয়াকে অনুরোধ করেছিলাম শরণার্থীদের গ্রহণ করতে। অস্ট্রেলিয়া তখন সেই অনুরোধে সাড়া দিয়েছিল। আমরাও তখন অনেককে গ্রহণ করেছিলাম। এর মধ্যে অনেক আফগান নাগরিকও ছিল। এটা ছিল সে সময়ে সবচেয়ে সফল শরণার্থী পুনর্বাসন। কিন্তু ২০০৩ সাল থেকে হঠাৎ করে যেন সবকিছু পাল্টে যায়। অস্ট্রেলিয়া আমাদের কাছে শরণার্থী পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। বিষয়টি সত্যিই আমাদেরকে হতাশ করেছে। আল জাজিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button