slider

মৌলিক প্রশিক্ষনে শ্রেষ্ট হলেন ঘোষপুর ইউপি চেয়ারম্যান

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর উদ্যোগে ও উপজেলা প্রশাসন এর সহায়তায় আয়োজিত ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষনে শ্রেষ্ট হয়েছেন বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইমরান হোসেন নবাব।

গত ২০ জুন থেকে উপজেলা হলরুমে তিনদিন ব্যাপি উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যদের এ প্রশিক্ষন হয়। প্রশিক্ষনের শেষের দিন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় প্রথম হন মো. ইমরান হোসেন নবাব।

প্রশিক্ষনদের ক্রেস্ট ও সনদ তুলে দেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইন, কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button