খেলা

মোহামেডানকে বিশাল ব্যবধানে হারাল আবাহনী

ডিপিএলে চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডানকে বিশাল ব্যবধানে হারাল আবাহনী। মাশরাফিদের বোলিং তাণ্ডবে ৩০ ওভারে অলআউট হয়ে ১১২ রানে হারে মোহামেডান।
বল হাতে আক্রমণটা শুরু করেন মাশরাফি মতুর্জা। সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেন মাশরাফি ও মেহেদী হাসান মিরাজ। দুটি উইকেট পেয়েছেন মনপ্রিত গনি। আর একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও সানজামুল ইসলাম।
সকালে টস হেরে ব্যাট করছে মাশরাফি মর্তুজার আবাহনী লিমিটেড। শুরুটা দুর্দান্ত করেছে তারা। ওপেনার এনামুল হক বিজয় চার-ছক্কায় করেছেন ৬৩ রান। অর্ধশতের কাছাকাছি গিয়ে সাজঘরে ফিরেছেন মোহাম্মদ মিথুন (৪৭)।
এরপর দলের হাল ধরেন অধিনায়ক নাসির হোসেন। এগিয়ে নেন অনেকটা দুর। বুঝে-শুনে ব্যাট করে দলে কার্যকরী ৬৭ রান যোগ করেন। ১০৩ বলে সাত বাউন্ডারিতে এই রান সংগ্রহ করেন আবাহনীর এই অধিনায়ক। দলকে ভালো সংগ্রহ এনে দিয়ে ২৪৯ রানের মাথায় মোহাম্মদ আজিমের বলে সাজঘরে ফিরেন তিনি।
তার আউটের পর টেল-এন্ডাররা আর বেশি দুর এগিয়ে নিতে পারেনি। ৪৯.৪ ওভারে অল-আউট হয়ে আবাহনীর সংগ্রহ দাঁড়ায় ২৫৯ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে মাশরাফির বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে মোহামেডান। প্রথম ওভারের শেষ বলে তার শিকার হন ওপেনার জনি তালুকদার। মাত্র ১ রান করেন তিনি। এক ওভারে ২ রান দিয়ে একটি উইকেট ঝুলিতে পুরেন মাশরাফি।
এর পরের ওভারে একটু বেশি খরচ করে তৃতীয় ওভারে তা পুষিয়ে নিয়েছেন মাশরাফি। নিজের তৃতীয় ওভারের প্রথম বলে ১ রান দিয়ে ‘আনলাকি থার্টিন’ লাকি হয়ে যায় এই পেসারের জন্য। দ্বিতীয় বলে বোল্ড করেন শামসুর রহমানকে। তার সংগ্রহ ছিল মাত্র ৩ রান।
দলে একমাত্র ইরফান শুক্কুরই সবেচেয়ে বেশি ৪০ রান করেছেন। তার বিদায়ের পর কেউ আর দাঁড়াতে পারেনি। ফলে ১১২ রানের বিশাল জয় তুলে নেয় মাশরাফিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button