slider

মোহনপুরে পোল্ট্রি খাদ্য ও উপকরন বিতরন

মোহনপুর, রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে “প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (LDDP)” এর আওতায় পোল্ট্রি খাদ‌্য ও উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১০টার সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।

এসময় পিজি খামারী ৮৮ জন মহিলা সদস‍্যদের মাঝে ৫৮ জনকে ৫০ কেজি পোল্ট্রি ফিড এবং ৩০ জনের মাঝে ১টি করে খাবার পাত্র ও একটি পানির পাত্র বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা সুলতানা, প্রাণিসম্পদ অফিসার ডাঃ খন্দকার সাগর আহমেদ, সিনিয়র মৎস্য অফিসার মো: অহেদুজ্জামান, অতিরিক্ত কৃষি অফিসার এম মান্নান, যুব উন্নয়ন অফিসার মো: সঈদ আলী রেজা, সনাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা: মো: হুমায়ন কবির সবুজ এবং অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উক্ত প্রকল্পের এলএফএ ও এলএসপিবৃন্দ সহ পিজি গ্রুপের সদস্যরাও উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button