খেলা

মোস্তাফিজকে নিয়ে মেতে আছে মুম্বাই

আইপিএলের এবারের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন বাংলাদেশের হাসি মুখের ঘাতক মোস্তাফিজুর রহমান। দলের সাথে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। এই পেস সেনসেশনের আগের দল সানরাইজার্স হায়দারাবাদের মতো মুম্বাইও মেতে আছে তাকে নিয়ে। প্রতি নিয়ত তার খবরাখবর দলটির অফিসিয়াল ফেসবুক ও টুইটার পেজে দেয়া হচ্ছে। সেটা মোস্তাফিজের ঢাকা ছেড়ে মুম্বাইয়ের আসার খবর হোক অথবা অনুশীলনের।
সোমবার মোস্তাফিজকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে মুম্বাই। সেখানে ইংলিশ ও বাংলা মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটি মজা করে লিখেছে, ‘আপনাদের জন্য ভালো খবর আছে।’ এখানে ‘ভালো খবর’ শব্দ দুটি (Bhalo Khobor) বাংলায় লেখা হয়েছে।

মুম্বাইয়ে পৌঁছে হাসি মুখে মোস্তাফিজ

সেখানে আরো লেখা হয়েছে, মোস্তাফিজ মুম্বাই চলে এসেছেন। মুম্বাইকে নিজের বাড়ির মতোই মনে করছেন তিনি।
এরপর মজা করে লিখেছেন, ‘চলুন এই সুপারস্টারকে একটু হিন্দি ভাষা শিখাই, কী বলেন শিখাব?’
ভিডিওতে দেখা যাচ্ছে, ঢাকা থেকে মোস্তাফিজ মুম্বাইয়ে পৌঁছেছেন, বিমানবন্দরে চেক ইন করেছেন। মোস্তাফিজ ইংরেজিতে, ‘ফার্স্ট ইয়ার, নিউ টিম’ বলেই বাংলায় জানিয়ে দিয়েছেন তার ভালো লাগার কথা, ‘অনেক ভালো লাগছে। আশা করি, এই ভালো লাগাটা সামনে আরো এগিয়ে নেবে।’ টিম হোটেলে চেক ইন করে রুমের চাবি বুঝে নেয়ার পর তার মুখে হাসি।

আইপিএলে মোস্তাফিজের অভিষেক হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। সেই বার প্রথম শিরোপা জিতেছিল দলটি। এতে সবচেয়ে বেশি অবদান ছিল মোস্তাফিজেরই। এছাড়া তিনি হয়েছিলে সেরা উদীয়মান ক্রিকেটারও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button