উপমহাদেশশিরোনাম

মোদির নয়া মন্ত্রিসভায় ২৪ জনই ফৌজদারি মামলার আসামি!

ঢেলে সাজাতে নতুন করে মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। মন্ত্রিসভায় এসেছে নতুন ৭৮ জন মন্ত্রী। যার মধ্যে নাকি ২৪ জনই ফৌজদারি মামলার আসামি! এখানেই শেষ নয়, এর ১৪ জনের বিরুদ্ধে গুরুতর এবং চাঞ্চল্যকর কিছু অভি‌যোগ রয়েছে। মন্ত্রীদের বিরুদ্ধে খুন, সাম্প্রদায়িক দাঙ্গা, নির্বাচনী আচরণবিধি ভাঙার মতো অভি‌যোগ রয়েছে। সম্প্রতি এই তথ্য দিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রাটিক রিফর্মস। আর এই তথ্য প্রকাশ্যে আসার পরেই মোদির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।
এখানেই শেষ নয়, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রাটিক রিফর্মের তথ্য মোতাবেক, মোদি মন্ত্রিসভায় ৭৮ জন মন্ত্রীর মধ্যে ৭২ জনই কোটিপতি। ওই ৭২ জন মন্ত্রীর গড় সম্পত্তির পরিমাণ ১২.৯৮ কোটি রুপি। কয়েকদিন আগেই মোদি মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়েছে। নতুন ‌যারা মন্ত্রী হয়েছেন তাদের গড় সম্পত্তির মূল্য ৮.৭৩ কোটি রুপি।
নতুন ‌যারা মন্ত্রী হয়েছেন তাদের মধ্যে সম্পত্তির শীর্ষে রয়েছেন মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় নির্বাচিত সদস্য এম জে আকবর। তার সম্পত্তির পরিমাণ ৪৪.৯০ কোটি রুপি। তার পরেই রয়েছেন পি পি চৌধুরী। সম্পত্তির পরিমাণ ৩৫.৩৫ কোটি টাকা। রাজস্থান থেকে রাজ্যসভায় নির্বাচিত বিজয় গোয়েলের সম্পত্তির পরিমাণ ২৯.৯৭ কোটি রুপ। সব থেকে কম সম্পত্তি রয়েছে সাধ্বী নিরঞ্জন জ্যোতির। তার সম্পত্তির পরিমাণ ৩৭ লাখ রুপি। তার পরেই রয়েছেন অনিল মাধব দাভে। তার সম্পত্তির পরিমাণ ৬০ লাখ রুপি।
তবে মোদি মন্ত্রিসভায় সবথেকে বেশি সম্পত্তির মালিক অরুণ জেটলি। তার সম্পত্তির পরিমাণ ১১৩ কোটি রুপি। তার পরেই রয়েছেন হরসিমরত কউর। তার সম্পত্তির পরিমাণ ১০ কোটি রুপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button