আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মোট রোহিঙ্গার ৪০ ভাগই এখন বাংলাদেশে: জাতিসংঘ

মিয়ানমারের রাখাইন রাজ্যে এক সময় বসবাসকারী মোট রোহিঙ্গা জনগোষ্ঠীর ৪০ শতাংশ এখন বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বলেন, ২৫ আগস্টের পর থেকে গত ২০ দিনে রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে চার রাখ রোহিঙ্গা মুসলিম। আগে-পরে মিলিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর ৪০ শতাংশই বাংলাদেশে পালিয়ে এসেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বাংলাদেশে ঢুকেছে ১০ হাজারের বেশি রোহিঙ্গা।
তিনি বলেন, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, নতুন করে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রায় ৬০ শতাংশই শিশু। আশ্রয় রোহিঙ্গা শিশুদের জন্য জরুরি ভিত্তিতে বিশুদ্ধ পানি, স্যানিটেশন, ওষুধপত্র ও চিকিত্সা সামগ্রীবাহী ট্রাকগুলো কক্সবাজারের দিকে যাচ্ছে। আগামী দিনগুলোতে আরো ত্রাণসামগ্রী পাঠানো হবে।
দুই লাখ রোহিঙ্গাকে মানবিক সহায়তা দিচ্ছে অক্সফ্যাম
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগণকে মানবিক সহায়তার অংশ হিসেবে বিশুদ্ধ পানি, সৌচাগার ও আশ্রয়কেন্দ্র নির্মাণে সহায়তা দিতে শুরু করেছে অক্সফ্যাম। অক্সফ্যামের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের এই আশ্রয় কেন্দ্রগুলো অত্যন্ত নাজুক। সেখানে সবচেয়ে জরুরি প্রয়োজন হচ্ছে আশ্রয়কেন্দ্র নির্মাণ, বিশুদ্ধ খাবার পানি, সৌচাগার ও খাদ্য। অক্সফ্যাম এই মুহুর্তে ২ লাখ রোহিঙ্গা জনগণের কাছে এই মানবিক সহায়তা পৌঁছে দেয়ার কাজ শুরু করেছে।
বাংলাদেশে অক্সফ্যামের অন্তবর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর এম বি আকতার এ বিষয়ে বলেন, এ মুহূর্তে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা অত্যন্ত অসহায় পরিস্থিতির মধ্যে রয়েছে। এই মানুষগুলো এখন শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button