slider
মৈনট ঘাটে পানিতে ডুবে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে জান্নাতুল আক্তার নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) বিকেলে নৌ পুলিশের সহযোগিতায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয়রা।
মাহমুদপুর নৌ পুলিশ ফাঁড়ি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জান্নাতুল মাহমুদপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শেখ আনোয়ারের মেয়ে। সে চর হোসেনপুর স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে চারটার দিকে বাড়ির কাউকে কিছু না বলে মৈনটের পদ্মা নদীতে গোসল করতে যায় জান্নাতুল। একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায় সে। খোঁজাখুজির পর মাহমুদপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় স্থানীয়রা জান্নাতুলকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




