slider

মে দিবসে বোয়ালমারীতে শ্রমিক ইউনিয়নের শোভাযাত্রা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে আন্তজাতিক শ্রমিক দিবস (১লা মে) পালিত হয়েছে। সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী অনুপ্রেরণার উৎস এ দিন।

এবারের মে দিবস উপলক্ষ্যে বোয়ালমারী কন্সট্রাকশন এন্টারপ্রাইজ নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রেজি নম্বর-৪৩১৮) ব্যানারে শোভাযাত্রাটি বের করে।

আজ সোমবার (১ মে) বেলা সাড়ে ১১টায় বোয়ালমারী কন্সট্রাকশন এন্টারপ্রাইজ নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমিক কার্যালয়ের সামনে শ্রমিকরা জড়ো হয়। মে দিবস উপলক্ষে আজ সোমবার বিকেল ৫টায় আলোচনা সভা ও
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।

শোভাযাত্রায় বোয়ালমারী কন্সট্রাকশন এন্টারপ্রাইজ নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন, ওসি মুহাম্মদ আব্দুল
ওহাব, ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, অধ্যক্ষ লিয়াকত হোসেন, পৌর কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, জেলা কৃষকলীগের সহ-সভাপতি ডা. গোলাম কবির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাকের ইদ্রিসসহ বিভিন্ন পর্যায়ের নির্মাণের শ্রমিকরা উপস্থিত ছিলেন। তবে মে দিবস উপলক্ষে ফরিদপুর বাস
মালিক সমিতি লোকাল পরিবহন বন্ধ রেখেছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকেরা ৮ ঘণ্টা কাজ করার দাবি আদায়ে রাজপথে নেমে আসে। পুলিশের গুলিতে ১১ জন প্রাণ হারায়। পরে তাদের রক্তের বিনিময়ে এ দাবি মেনে নেওয়া হয়। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে প্রতীক হিসেবে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button