মেসি ম্যাজিকে আর্জেন্টিনা সরাসরি বিশ্বকাপে

আর কোনো প্লে-অফ নয়। বিশ্বকাপে মেসির আর্জেন্টিনা খেলবে সরাসরি। আজ ইকুয়েডরকে ৩১ গোলে হারানোর পর আর্জেন্টিনা ল্যাতিন আমেরিকার পয়েন্ট্ টেবিলে তিন নম্বর স্থানে ওঠে এসেছে।
শীর্ষে আছে নেইমারের ব্রাজিল। ১৮ খেলা শেষে তাদের পয়েন্ট ৪১। এরপর আছে উরুগুয়ে। তাদের পয়েন্ট ৩১। আর আর্জেন্টিনার পয়েন্ট ২৮। চতুর্থ স্থানে আছে কলম্বিয়া। তাদের পয়েন্ট ২৭। আর পেরুর পয়েন্ট ২৬।
২০১৮ রাশিয়া বিশ্বকাপের শেষ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে প্রথম মিনিটেই গোল হজম করে মেসির আর্জেন্টিনার। মেসির একার ম্যাজিকেই খাদের কিনারা থেকে উঠে এল আর্জেন্টিনা। সব আশঙ্কাকে মিথ্যা প্রমাণ করে আবারো হারিয়ে যাওয়া আর্জেন্টিনাকে ফিরিয়ে আনলেন।
খেলা শুরু হওয়ার ৪০ সেকেন্ডের মধ্যে আর্জেন্টিনা ১ গোলে পিছিয়ে যায়। এর পর একের পর এক আক্রমণ করতে থাকে পিঠ দেয়ালে ঠেকে যাওয়া আর্জেন্টিনা। এর ফল হিসাবে খেলার ১১ মিনিটের মাথায় দি- মারিয়ার দারুণ এক পাসে মেসি একুয়েডর এর জালে বল পাঠিয়ে ১-১ এ সমতা আনেন।
এর পর খেলার ১৬ মিনিটে ডি- বক্সের বাইরে ফ্রিকিক মেসি কাজে লাগাতে না পারলে গোল বঞ্চিত হয় মেসিরা। তবে এর ঠিক ২ মিনিট পর আবারো মেসি ম্যাজিকে গোল পায় আর্জেন্টিনা। ফলাফল ২-১ গোলে এগিয়ে মেসিবাহিনী।
৩২ মিনিটে মেসির পাসে সহজ এক সুযোগ দি- মারিয়া মিস করলে আরেকটি গোল বঞ্চিত হয়
বিরতির পর খেলা হলে সাবধানে এগুতে থাকে আর্জেন্টিনা।
এর পর খেলার ৬৪ মিনিটের সময় আবারো মেসি ম্যাজিক। গোল রক্ষককে পরাস্ত করে বল পাঠিয়ে দিলেন জালে। ৩-১ গোলে এগিয়ে যায় মেসিরা। এই গোলের মাধ্যমে মেসি তার হ্যাট্রিক পুরণ করেন।
২ গোলে পিছিয়ে থেকেও হাল ছাড়েনি একুয়েডর। তারা বারবার আর্জেন্টিনার বিপক্ষে পাল্টা আক্রমন করেছে। তবে বল আর গোলে পাঠাতে পারেনি।
৮২ মিনিটে প্রতি পক্ষের কাছে বাজে ফাউলের শিকার হন মেসি। লুটিয়ে পড়েন মাটিতে। তবে কিছুক্ষন পরে উঠে দাঁড়ান মেসি। আবারো শুরু করেন খেলা। ৯২ মিনিটে সহজ এক সুযোগ মিস করে আর্জেন্টিনা।
শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিরা। এই জয়ের ফলে বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনা।




