খেলা
মেসি-নেইমারদের নতুন জার্সি

নতুন জার্সির ছবি প্রকাশ করল বার্সেলোনা। এই জার্সিটি পরে অ্যাওয়ে ম্যাচ খেলবেন লিওনেল মেসি-নেইমাররা।
বেগুনি এবং গোলাপি রঙের সংমিশ্রণে উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে এ নতুন জার্সিটি।
এই জার্সি পরে খেলার সময় খুবই কম গরম লাগবে ফুটবলারদের। এমনকি ঘামও খুব কম হবে।
রঙের ক্ষেত্রে হোম জার্সির লাল এবং নীল রঙের ছোঁয়াও থাকছে এতে।
নতুন জার্সি রিলিজ করার জন্য মেসি, নেইমার এবং লুই সুয়ারেজ, জেরার্ড পিকে এবং আন্দ্রেস ইনিয়েস্তাকে মডেল হিসাবে ব্যবহার করা হয়েছে। বাজারে এই জার্সির দাম পঁয়ষট্টি ডলার ধার্য করা হয়েছে।




