খেলা

মেসিকে ছাড়িয়ে যাবেন রোনালদো!

দুজনের মধ্যে কে সেরা সেটা নিয়ে বিতর্ক বহুদিনের। আজ একজন জোড়া গোল করছেন, তো পরদিন অন্যজন হ্যাটট্রিক করে জবাব দিচ্ছেন। শীর্ষস্থানীয় দুই ক্লাবকে টেনে নিচ্ছেন দুজন নিজ নিজ দক্ষতায়।
তবে দেশের হয়ে দুজনেরই সফলতার ভা-ার শূণ্য। লিওনেল মেসি দেশের জার্সিতে চারটি বড় আসরের ফাইনাল খেলেছেন। একটি বিশ্বকাপ, তিনটি কোপা আমেরিকার ফাইনালে হেরে শিরোপার খুব কাছ থেকে ফিরেছেন তিনি। ক্ষোভে-অভিমানে শেষে জাতীয় দলকে বিদায় বলে দিলেন।
অন্যদিকে ক্রিস্টিয়ানো আজ রোববার রাতে জাতীয় দলের জার্সিতে তার দ্বিতীয় ফাইনালটি খেলতে নামবেন। ১২ বছর আগে ইউরোর ফাইনালে উঠেছিলেন রোনালদো। গ্রিসের বিপক্ষে সেই ম্যাচে সহজতম সুযোগ গোলবারের ওপর দিয়ে উড়িয়ে হতাশায় মুষড়ে পড়েছিলেন তিনি।
এবার কি পারবেন শিরোপা খরা কাটাতে? যে কাঙ্খিত শিরোপা দেশকে এনে দিতে পারেননি মেসি, তার প্রতীদ্বন্দী কি তার পারবেন? এই প্রশ্নের উত্তর জানা যাবে ম্যাচের পরেই।
তবে যদি রোনালদো সফল হন তাহলে আরেকবার যে ‘কে সেরা’ সেই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button