প্রবাস

মেলবোর্নে তারেক রহমানের জন্মদিন পালন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন পালন করেছে অস্ট্রেলিয়া ছাত্রদল ও মেলবোর্ন বিএনপি। অস্ট্রেলিয়া ছাত্রদলের সভাপতি কায়েস মাহমুদ জনির পরিচালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিাথ ছিলেন- মেলবোর্ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ মনি।
এ সময় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মেলবোর্ন বিএনপি সভাপতি রিয়াজ উদ্দিন মনি তার বক্তব্যে বলেন- তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান। তার জন্য আপনারা দোয়া করবেন যেন, তিনি সুস্থভাবে বাংলাদেশে গিয়ে আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন।
অস্ট্রেলিয়া ছাত্রদল সভাপতি কায়েস মাহমুদ জনি বলেন- তারেক রহমান আমাদের নতুন প্রজন্মের কাছে যেমন জনপ্রিয় তেমনি সারা বাংলাদেশের জনসাধারণের নয়নের মনি। বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান তারেক রহমান অনেক অন্যায় ও অত্যাচারের শিকার।
সভায় মেলবোর্ন বিএনপি ও ছাত্রদল অস্ট্রেলিয়ার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button