মেরিল প্রথম আলো পুরষ্কার লড়াইয়ে পরীমনি

ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকা পরীমনি। নিজেকে ভেঙে প্রতিবারই ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন তিনি। অল্প সময়েই এসেছেন আলোচনায়। সম্প্রতি তিনি শেষ করেছেন চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমার শুটিং। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। এবার এই নায়িকা নেমেছেন ভোটের লড়াইয়ে!
শিরোনামটি দেখে হয়তো অনেকেই অবাক হচ্ছেন। হ্যাঁ পরীমনি ভোট যুদ্ধে নেমেছেন ঠিকই তবে তা কোন সংগঠনের নির্বাচনে নয়। বরং মেরিল প্রথম আলো পুরষ্কার ২০১৯ এ তার অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির জন্য তার এই ভোটের লড়াই।

প্রসঙ্গত, দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কারের পর মেরিল প্রথম আলো পুরস্কার সর্বোচ্চ এবং সর্বজন স্বীকৃত। তারকাবহুল জমজামট আয়োজনের মাধ্যমে প্রতি বছর প্রথম আলো ও মেরিল যৌথ ভাবে দেশের চলচ্চিত্র ও নাটক মাধ্যমের শিল্পী ও কলাকুশলীকে উৎসাহ দিতে এ আয়োজন করে থাকে। এবারের ২০১৯ এ চিত্রনায়িকা পরীমনি শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে অনবদ্য অভিনয়ের সুবাতে সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছেন।




