sliderশিক্ষাশিরোনাম

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম সুমাইয়া মীম

২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় ২৯২ দশমিক ৫ নম্বর পেয়ে সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন সুমাইয়া মোসলেম মিম। মিমের বাবা মো. মোসলেম উদ্দিন পেশায় সহকারী অধ্যাপক। মা খাদিজা খাতুন সরকারি চাকরিজীবী। তাদের বাড়ি খুলনার ডুমুরিয়ায়।
জানা যায়, মিম খুলনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ভর্তি পরীক্ষার লিখিত অংশে তিনি ৯২ দশমিক ৫ পেয়েছেন। এসএসসি ও এইচএসসি প্রাপ্ত জিপিএতে পেয়েছেন ২০০ নম্বর।
২০১৯ সালে যশোর বোর্ডে ডুমুরিয়া গার্লস স্কুল থেকে এসএসসি পাস করেন মিম। ২০২১ সালে খুলনা সরকারি এম এম সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। দুই পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়েছেন। খুলনা নগরীর মৌলভীপাড়ায় বাউন্ডারি রোডের ১৪/টিবি এলাকায় পরিবার নিয়ে থাকেন তিনি।
এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ ৩৯ হাজারের বেশি শিক্ষার্থী। এদের মধ্যে ৪০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ৭৯ হাজার ৩৩৯ জন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। দেশের সরকারি মেডিকেল কলেজে বিভিন্ন কোটাসহ আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। এবার সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন ১ হাজার ৮৮৫ জন ছাত্র। সরকারি মেডিকেলে চান্সপ্রাপ্ত ছাত্রীর সংখ্যা দুই হাজার ৩৪৫ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button