আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

মেক্সিকো উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৮। শুক্রবার স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে মেক্সিকো সিটির বেশ কিছু এলাকা কেঁপে ওঠে।
মেক্সিকো এবং গুয়েতেমালা সীমান্তে আচমকাই শক্তিশালী কম্পন অনুভূত হয়। প্রায় ৯০ সেকেন্ড ধরে ভূমিকম্প স্থায়ী হয় বলে জানা গেছে।
কম্পনের সময় ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
প্রশাসনের পক্ষ থেকে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। নিউইয়র্ক টাইমস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button