আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মেক্সিকোতে মৃত্যু ৬০ হাজার ছাড়ালো

করোনাভাইরাসে রীতিমতো পর্যুদস্ত হয়ে পড়েছে মেক্সিকো। সবশেষ চব্বিশ ঘণ্টায় প্রায় সাড়ে ছয়শো মানুষের মৃত্যু হয়েছে। তাতে এই ভাইরাসে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশটিতে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬০ হাজার।
স্থানীয় সময় শনিবার মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত একদিনে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৬৪৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ২৫৪ জন। গত ৬ আগস্ট মৃত্যুর সংখ্যা অর্ধলাখ ছাড়িয়েছিল দেশটিতে।
করোনায় আক্রান্ত হয়ে বৈশ্বিক মৃত্যুর তালিকায় তৃতীয়স্থানে আছে মেক্সিকো। ১ লাখ ১৪ হাজার মৃত্যু নিয়ে এই তালিকায় দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল। ১ লাখ ৭৬ হাজার মৃত্যু নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র।
চব্বিশ ঘণ্টায় মেক্সিকোতে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ৬ হাজার ৪৮২ জনের শরীরে। মোট আক্রান্ত ছাড়িয়েছে ৫ লাখ ৫৬ হাজার ২১৬ জনে। আক্রান্তের বৈশ্বিক তালিকায় সপ্তমস্থানে আছে দেশটি।
ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, বিশ্ব জুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৩ লাখ ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৮ হাজার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button