শিক্ষাশিরোনাম

মৃত শিক্ষিকাকে বদলি!

মৃত্যুবরণের চার মাস পর বদলি করা হয়েছে ইডেন মহিলা কলেজের শিক্ষিকা সামছ আরা জাহানকে। তিনি উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। শিক্ষা ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। পরে তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) সংযুক্তি দেয়া হয়।
জানা যায়, চাকরিরত অবস্থাতেই তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে চলতি বছরের ১২ই মে তিনি মারা যান। সরকারি কলেজ-১ শাখা থেকে উপ-সচিব ফরহাদ হোসেনের স্বাক্ষরে এক আদেশে ১৭ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সামছ আরা জাহানকে (আইডি-১৮১৬২) ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে সহকারী অধ্যাপক (উদ্ভিদবিদ্যা) পদে বদলি করা হয়।
বদলি প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-২ শাখার উপ-সচিব শ্রীকান্ত কুমার চন্দ জানান, বিষয়গুলো তার জানা নেই। তার শাখা থেকে পিআরএলে থাকা শিক্ষক বদলি হয়ে থাকলে মাউশি দায়ী। তাদের দেয়া তথ্যানুযায়ী কর্মকর্তাদের বদলি করা হয়েছে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button