slider

মৃত্যুর সঙ্গে ১০ দিন লড়ে অবশেষে মারা গেলেন জাসদ নেতা

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি : এক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে ১০ দিন লড়ে অবশেষে মারা গেলেন ঘিওর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মো. অলিদ খান। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। অলিদ খান ঘিওর উপজেলা বটতলা এলাকার বাসিন্দা মরহুম মজলিস খানের পুত্র। তিনি রাজনীতি ও
সমাজ সেবামূলক কাজে যুক্ত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে জানাজার নামাজের পর
ঘিওর পূর্বপাড়া কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ২য় দিন রাতে বাড়ি ফেরার পথে মানিকগঞ্জ বরংগাইল -টাঙ্গাইল রোডের ঘিওর বটতলা মোড় এলাকায় পেছন থেকে সিএনজি অটোরিকশা ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য অলিদকে ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতাল এবং বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হতে থাকে। পরে আই সি ইউ তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যান তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button