slider
মুসল্লীদের ক্ষোভ ইছালে সওয়াবের মাহফিল বন্ধ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার দাউদকান্দি দশপাড়ার পীর খন্দকার কবির উদ্দিন আহমেদ (রহ:) এর ৬২তম ইছালে সওয়াবের মাহফিল বন্ধ করে দেওয়ায় মুসল্লীদের ক্ষোভ দেখা দিয়েছে। ১৯ ফেব্রুয়ারী রাতে প্রশাসন অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। প্রায় একমাস ধরে আয়োজন করা অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়ায় আয়োজক কমিটির লোকজন হতাশা প্রকাশ করে। মাহফিলের বিশেষ অতিথি সাবেক চেয়ারম্যান মোঃ মাসুদ আলম বলেন, মাহফিলটি হটাৎ বন্ধ করে দেওয়ায় দূর দূরান্ত থেকে আসা মুরিদ ও ভক্ত শুভাকাঙ্ক্ষী হতাশ হয়েছে। এই বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাতুল আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন, জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি নেওয়া হয়নি তাই এই অনুষ্ঠান করা যাবে না।




