উপমহাদেশশিরোনাম

মুসলিমবিদ্বেষী প্রপাগান্ডার জন্যই অমিত-দোভালরা পরিকল্পিতভাবে তাবলিগের ঘটনা সাজিয়েছেন!

দিল্লির নিজামুদ্দিন মারকাজে গত মাসে তাবলিগ জামাতের বড় প্রোগ্রাম অনুষ্ঠিত হয়৷ সেখানে অংশগ্রহণকারী বেশ কিছু লোকের কোভিড-১৯ ধরা পড়লে ভারতের একশ্রেণির মিডিয়া ও মানুষ মুসলিম বিদ্বেষী প্রপাগান্ডা ছড়ানো শুরু করে৷ করোনা ভাইরাস মুসলিমরাই ছড়াচ্ছে, এমন একটি তত্ত্ব দাঁড় করানোর চেষ্টা চলে৷ পরে বিস্তারিত রিপোর্ট থেকে জানা যাচ্ছে, মারকাজে ভিড়ের জন্য যতটা না জামাত দায়ী, তার চেয়ে বেশি দোষী স্থানীয় প্রশাসন৷
এর পর স্বভাবতই প্রশ্ন উঠে আসছে, দেশজুড়ে মুসলিম বিদ্বেষ ছড়ানোর জন্য পরিকল্পনা করেই কি এই তাবলিগ জামাতের লোকদের দিল্লিতে ‘অবরুদ্ধ’ করা হয়েছিল? এই ছকের পিছনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ৷ দেশের জনগণের সামনে মুসলিম সম্প্রদায়কে আরো হীন প্রতিপন্ন করার জন্য অমিত শাহ ও অজিত দোভালের ইচ্ছাকৃত পদক্ষেপ এই তাবলিগ জামাত কাণ্ড, এমন গুরুতর অভিযোগ উঠে এসেছে তার মুখ থেকে৷ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে অনিল দেশমুখ বুধবার বলেছেন, এই ধর্মীয় সমাবেশ থেকে করোনা ছড়ানোর জন্য কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করা হবে না?
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ আরো অভিযোগ করেন, জামাতের প্রোগ্রাম অনুষ্ঠিত হওয়ার সময়কালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল জামাত নেতা মাওলানা সাদের সঙ্গে রাত ২টায় সাক্ষাত করেছিলেন। তিনি দুজনের মধ্যে কী গোপন মিটিং হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তোলেন৷
তার প্রশ্ন, দোভালকে সাদের সঙ্গে দেখা করতে গভীর রাতে কে পাঠিয়েছিল। জামাতের সদস্যদের কাছে পৌঁছানো এনএসএর কাজ ছিল নাকি দিল্লি পুলিশ কমিশনারের? এনসিপি-র এই প্রবীণ নেতা এ ধরনের আটটি প্রশ্ন উত্থাপন করেছেন কেন্দ্রের বিরুদ্ধে। তিনি বলেন, মারকাজের কাছে অবস্থিত নিজামুদ্দিন থানা থাকা সত্ত্বেও জামাতের প্রোগ্রামটি বন্ধ করা হয়নি কেন কোভিডের প্রেক্ষাপটে? কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাতের ইজতেমা আয়োজনের অনুমতি দিয়েছিল?
কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগে দেশমুখ বলেন, মারকাজে এ জাতীয় বড় প্রোগ্রামের অনুমতি দিয়ে এবং পরবর্তীকালে অন্যান্য রাজ্যে করোনা ভাইরাস ছড়িয়ে দেয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি দায়ী নয়? তিনি প্রশ্ন তুলেছেন, কেন দোভাল ও দিল্লির পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব এই বিষয়ে কথা বলেননি। দোভালের সঙ্গে দেখা করার পর দিন মাওলানা সাদ কোথায় পালিয়ে গেছেন, এ প্রশ্নও এসেছে তার কাছ থেকে৷
প্রকারান্তরে তিনি বারবার ‘পরিকল্পিত’ ছকের কথাই তার বক্তব্যে দাবি করেছেন৷ কোভিড-১৯ হটস্পট হয়ে ওঠা দিল্লির নিজামুদ্দিনে তাবলিগি জামাতের সমাবেশের অনুমতি কে দিয়েছিল, সোমবার এনসিপি প্রধান শরদ পাওয়ারও তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷
সূত্র : পূবের কলম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button