উপমহাদেশশিরোনাম

মুম্বাইয়ে ভবন ধসে নিহত দুই, ১২ পরিবার ধ্বংসস্তূপে আটক

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি চারতলা ভবন ধসে পড়ে অন্তত দুজন নিহত ও বহু হতাতাহতের খবর পাওয়া গিয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস এক খবরে জানায়, আজ মঙ্গলবার সকালে মুম্বইয়ের ডংরিতে ভেঙে পড়ে একটি চার তলা ভবন। ভগ্নস্তূপের নিচে ১২টি পরিবারের লোকজন আটকে থাকার আশঙ্কা রয়েছে। এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা ও দমকল বাহিনী।
এদিকে মুম্বাই ভবন সংস্কার ও পুনর্গঠন বোর্ড চেয়ারম্যান ভিনোদ ঘোষালকার দাবি করেন, ভয়াবহ এই ভবন ধসে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। তবে ভিনোদ ঘোষালকারের দাবি একান্ত তাঁর ব্যক্তিগত অভিমত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button