
মুম্বাই নগরীর একটি ভবনে এক ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। আজ শনিবার ভোররাতে পাঁচ তলা এই ভবনে আগুন লাগে। এ ঘটনায় কেউ তেমন গুরুতর আহত হননি।
পুলিশের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।
কর্মকর্তারা বার্তা সংস্থাকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রকার প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে দু’জন ফায়ার সার্ভিসের সদস্য আহত হয়েছেন।




