উপমহাদেশশিরোনাম

মুম্বাইয়ের রাস্তায় ঘুরে ঘুরে করোনা পরীক্ষা চালাবে এই বাস

করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের মহারাষ্ট্র। সাড়ে চারশ’রও বেশি মানুষ করোনায় মারা গেছে রাজ্যটিতে। এমন পরিস্থিতিতে ভাইরাসে সংক্রমণ রোধে বেশি বেশি টেস্টের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
সংবাদ প্রতিদিন জানায়, রাজ্যটির রাজধানী শহর মুম্বাইতে নামবে এই বাস। দেশটির সবচেয়ে বড় এই শহরে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া বেশি বেশি নমুনা সংগ্রহ করবে এই বাস সেইসঙ্গে ফলাফলও জানিয়ে দেবে।
বাসটিতে এক দল বিশেষজ্ঞ থাকবেন। বাসটিতে ঘুরে ঘুরে মানুষের নমুনা সংগ্রহ করবেন তারা। বাসের ভেতরে ছোট ল্যাবে আছে করোনার নমুনা পরীক্ষা করার সব ধরনের ব্যবস্থা, সঙ্গে এক্স-রে পরীক্ষার সুযোগ সুবিধাও।
শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বাসের উদ্বোধন করেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ, পরিবেশ মন্ত্রী আদিত্য ঠাকরে।
রাজ্য সরকার জানায়, অত্যাধুনিক পদ্ধতিতে করোনাভাইরাসকে চিহ্নিত করার সব পদ্ধতি ও সরঞ্জামের ব্যবস্থা থাকবে বাসটিতে। সংক্রমিতদের চিহ্নিত করতে বাসে রাখা হয়েছে আরটি-পিসিআর সোয়াব পরীক্ষার টেস্ট কিট। মুম্বাইয়ের প্রতিটি আবাসিক এলাকায় ঘুরবে এই বাস। সেখানে প্রত্যেক বাসিন্দাকে চিকিৎসকরা পরীক্ষা করবেন। ফলে কারা সংক্রমিত তাদের দ্রুতই চিহ্নিত করা যাবে।
এদিকে দ্য হিন্দুর শনিবার সকালের আপডেট অনুযায়ী, দেশটিতে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৭ হাজার ১০৪ জন। মারা গেছেন ১ হাজার ২১৪ জন।
করোনার বিস্তার ঠেকাতে রেড, অরেঞ্জ এবং গ্রিন জোন নির্বিশেষে ভারতজুড়ে আগামী ১৭ মে পর্যন্ত বিমান পরিবহন, ট্রেন ও মেট্রো চলাচল, ব্যক্তিগত আন্তঃরাজ্য চলাচল, সমস্ত ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
এ সময় বন্ধ থাকবে স্কুল, কলেজ, প্রশিক্ষণ, কোচিং সেন্টার, শপিং মল, রেস্তোরাঁ, সিনেমা হল, জিম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button