উপমহাদেশশিরোনাম

মুম্বাইয়ে যেভাবে পেটানো হলো শ্রমিকদের

  ভারতের মুম্বাইয়ের বান্দ্রা রেল স্টেশনে জড়ো হওয়া কয়েক হাজার মানুষকে লাঠি চার্জ করে সরাতে হয়েছে। এরা সকলেই প্রায় ভিন্ন রাজ্য থেকে মুম্বাইতে কাজ করতে যাওয়া শ্রমিক।

মঙ্গলবার থেকে ভারতে লকডাউন উঠে যাবে এবং ট্রেন চালু হবে,এমনটাই আশা করে তারা স্টেশনে চলে আসেন।

 তারা দাবী করতে থাকেন যে নিজের রাজ্যে তাদের ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হোক।

সংবাদ এজেন্সিগুলি যেসব ছবি পাঠিয়েছে, তাতে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ দৌড়োদৌড়ি করছেন, অন্যদিকে পুলিশ তাদের তাড়া করছে।

ভারতের নানা রাজ্য থেকে দিল্লি, গুজরাট, মুম্বাইতে কাজ করতে যাওয়া কয়েক লাখ শ্রমিক লকডাউনের ফলে আটকে পড়েছেন।

 তারা বলছেন, একদিকে মালিক তাদের বেতন বন্ধ করে দিয়েছেন, অন্যদিকে সরকারও দুবেলা তাদের খাবার ব্যবস্থা করছে না।

এ অবস্থায় তাদের নিজের গ্রামে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হোক- এরকম দাবীই করছেন তারা। বিবিসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button