slider

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৭৫ ভূমিহীন পরিবার পাচ্ছে ভূমি ও ঘর

সাকিব আহম্মেদ বাপ্পি,মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জ সদর উপজেলায় ভূমিহীন ও গৃহহীণ পরিবারের জীবনমান বদলে দিতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দুই শতাংশ জমির ওপর স্বপ্নের পাকা ঘর দুটি থাকার রুম, বারান্দা, স্যানিটেশন, রান্নাঘর উপহার হিসেবে পাচ্ছে মুন্সিগঞ্জ সদর উপজেলার ৭৫টি পরিবার। এমন স্বপ্নের ঠিকানা পেয়ে আশ্রিত পরিবারের জীবনমান বদলে আসছে সুখের ছোঁয়া। একই সাথে আগামী ২২ মার্চ মুন্সিগঞ্জ সদর ‘ক’ শ্রেণিভূক্ত ভূমিহীন ও গৃহহীণমুক্ত ঘোষণা করার সকল প্রস্তুতি শেষ করেছে উপজেলা প্রশাসন। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

উপজেলা সুত্রে জানা যায়, ভূমিহীন ও গৃহহীন প্রতি পরিবারকে ২ শতাংশ জমিসহ একক গৃহ, সুপেয় পানি ও বিদ্যুৎ সুবিধা প্রদান করে ৭৫টি পরিবারের মাঝে সমাজভিত্তিক আশ্রয়ণ গড়ে তোলা হয়েছে। এসব আবাসনে ভূমিহীনরা পরিবার-পরিজন নিয়ে বসবাসের জন্য প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকতার অপেক্ষায় আশ্রিতরা। ওইদিন দুই শতাংশ ভূমির দলিল ও ঘরের চাবী তুলে দেওয়া হবে সুবিধাভোগিদের মাঝে।

২০ মার্চ সোমবার সকাল ১১ টায় উপজেলা কনফারেন্সে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান আনিছ উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল জুনায়েদ, সহকারি কমিশনার ভূমি হাছিবুর রহমান সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল জুনায়েদ জানান, ৪র্থ পর্যায়ের প্রথম ধাপে ঘরগুলো অত্যন্ত সতর্কতার সাথে শতভাগ ডিজাইন, স্পেসিফিকেশন ফলো করে নির্মাণ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট এলাকার তহশীলদারগণের সার্বক্ষণিক তদারকিতে গৃহ নির্মাণ কাজগুলো সম্পন্ন করা হয়েছে। একসাথে ৭৫টি ঘর আনুষ্ঠানিক হস্তান্তরের মধ্যে দিয়ে সদর উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে বলেও জানান ইউএনও হোসাইন মো. আল জুনায়েদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button