রাজনীতিশিরোনাম

মুন্সীগঞ্জে আ.লীগের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে দুপক্ষ একই স্থানে সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শুক্রবার (১ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার উপজেলার কামারখাড়া ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেন।
হাসিনা আক্তার বলেন, উপজেলার কামারখাড়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ কমিটি গঠনের ঘোষণার পর থেকে উত্তেজনা বিরাজ করছিল। আওয়ামী লীগের দুটি পক্ষ একই স্থানে সভা ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখানে রাজনৈতিক সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হাওলাদার ভূতু জানান, বিতর্কিত লোকদের দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ নষ্টের চেষ্টা চলছে। প্রবীণ নেতারা অভিযোগ করেছেন বিএনপি নেতা মামুন পেয়াদাকে ১নং ওয়ার্ড সভাপতি ও রাজাকার ফজল কাউছারির ছেলে আজিমকে ২নং ওয়ার্ড সভাপতি করা হয়েছে। আমরা এর প্রতিবাদে সভা আহব্বান করেছি, এ নিয়ে ত্যাগী নেতারা মানববন্ধন করেছেন।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, পাল্টা কর্মসূচি থাকায় নিষেধাজ্ঞার সার্বিক নিরাপত্তা বজায় রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button