শিরোনাম

মুন্সীগঞ্জে আরো ৫৬ জন করোনায় আক্রান্ত

সংবাদদাতা, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে নতুন করে আরো ৫৬ জন করোনায় আক্রান্ত হলেন। শুক্রবার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
ডা. আজাদ বলেন, নতুন করোনা শনাক্ত ৫৬ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৮, সিরাজদিখান উপজেলায় ১৫, টঙ্গীবাড়ি উপজেলায় ৯, গজারিয়া উপজেলায় ৯, শ্রীনগর উপজেলায় ১১ এবং লৌহজং উপজেলায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি আরো বলেন, এই নিয়ে জেলায় ৯০৯ জন আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। এদের মধ্যে স দর উপজেলায় ৪১৯, টঙ্গীবাড়িতে ৬১, সিরাচদিখানে ১৩৫, লৌহজংয়ে ১০০, শ্রীনগরে ৯৫ এবং গজারিয়ায় ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
আবুল কালাম আজাদ আরো বলেন, গত ২৪ ঘন্টায় আরও ১৪ জন করোনা জয় করেছেন এই নিয়ে জেলায় ২৬৮ জন করোনা জয় করলেন। এ পর্যন্ত মারা গেছেন ২৫ জন। সিভিল সার্জন অফিস বৃহস্পতিবার মৃতের সংখ্যা ২৩ জন দেয়ার পর শুক্রবার মাঠাপাড়ার নুরুল আমিন এবং বৈখরের আহসান উল্লাহ শিকদারের নাম করোনায় মৃতের তালিকায় সংযুক্ত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button