slider

মুন্সীগঞ্জের বিএনপির ৫ নেতা হলেন যুগ্ম আহবায়ক, ফুলের শুভেচ্ছায় সিক্ত

সাকিব আহম্মেদ বাপ্পি, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলা বিএনপির পাঁচ নেতাকে পদ উন্নতি পেয়েছেন। এরা হলেন আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ, শাহজাহান খান, আলি আজগর রিপন মল্লিক, একেএম ইরাদত মানু ও শহীদুল ইসলাম শহীদ।

মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় দপ্তর ও সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স এর স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানাযায়।

জানাগেছে, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সম্মেলন সম্পন্ন করা সহ, দলকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে জেলা বিএনপির আহবায়ক কমিটিতে তাদের যুগ্ম-আহবায়ক করা হয়।

বুধবার জেলার নেতাকর্মীরা পদন্নোতি পাওয়া নেতাদের ফুলের শুভেচ্ছা দিতে সদর উপজেলা বিএনপির পার্টি অফিস মুক্তারপুর ফুল নিয়ে নেতাদের শুভেচ্ছা জানান। পরে জেলা বিএনপির পার্টি অফিসে পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহবুব উল আলম স্বপনের নেতৃত্ব ফুলেল শুভেচছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. গোলজার হোসেন গুলু, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, যুবদল আহবায়ক মো. মুজিবুর রহমান দেওয়ান, সদস্য সচিব মু. মাসুদ রানা, সাবেক ভিপি মো. শাহীন মিয়া, শহর যুবদল সভাপতি মো. এনামুল ইসলাম, যুব দল নেতা বাদশা মিয়া, পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাইয়ুম মৃধা, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তপন,পৌর ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও সাবেক কাউন্সিলর বাদশা সিকদার, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম, শ্রমিকদল নেতা মিলন হাওলাদার, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও শহর সেচ্ছাসেবক দলের আহব্বায়ক পলাশ মাহমুদ, সদস্য সচিব মো: সোহেল সহ নেতাকর্মীরা।

হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ সম্পর্কে জানতে চাইলে আহবায়ক সদস্য থেকে পদোন্নতি পেয়ে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পাওয়া মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘দেশে একটা সংকটময় অবস্থার সৃষ্টি হয়েছে। নিশিরাতের সরকারের পতন এখন সময়ের ব্যাপার। দেশকে এই রাহুগ্রাস থেকে মুক্তি দিতে আন্দোলন সংগ্রামকে বেগবান করতেই দল এমন সিদ্ধান্ত গ্রহন করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button