Uncategorized
মুন্নু মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসা সেবা

মুহাম্মাদ আব্দুল জলীল, মানিকগঞ্জ প্রতিনিধিঃ প্রতি বৎসরের মত এই বারেও মুন্নু মেডিক্যাল এন্ড হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। আগামী কাল ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে চিকিৎসা সেবা । আউট ডোর টিকিট ফ্রি ও মেডিক্যাল টেস্টে ২৫% ছাড়, শিশুদের মুসলমানি, হার্নিয়া,হাইড্রোসিল, চোখের ছানিসহ সকল অপারেশনে ও ফিজিও থেরাপিতে ৫০% ছাড়। এই অফার ১৬ই ডিসেম্বর ২০২১-এ রেজিষ্ট্রেশনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য। মার্কেটিং অফিসার মোঃ মনির হোসেন শিমুল বলেন ” তিনি প্রায় প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রত্যন্ত গ্রাম এলাকার পল্লী স্বাস্থ্য কর্মীদের নিকট হাসপাতালের বিভিন্ন তথ্য নিয়ে যোগাযোগ করে আসছেন “।




