”মুজিববর্ষের সফলতা দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

শাহিন আলম, গোবিন্দগঞ্জ প্রতিনিধি : মুজিববর্ষের সফলতা দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা এই প্রতিপাদ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। উপজেলা চত্তরে দূর্যোগ প্রস্তুতি মুলক মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রসাশনের আয়োজনে বর্ণাট্য র্যালী সহ বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে মোবাইল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ৩২ গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী,বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন- সাধারন সম্পাদক আব্দুল লতিফ প্রধান, সহকারী কমিশনার ভূমি তুহিন হোসেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফায়ার স্টিশনের কর্মকর্তা আরিফ হোসেন,উপজেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিয়ার সাংবাদিক, গন্যমান্য ব্যক্তি বর্গ ও বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী বৃন্দ।




