Uncategorized

মুগ ক্ষেতে সাড়ে তিন হাত চন্দ্রবোড়া

বাড়ির পেছনে মুগ তুলতে সকাল বেলা ক্ষেতে যান ফরিদপুর চরভদ্রাসন সদর ইউনিয়নের খালাশী ডাঙ্গী গ্রামের মৃত যোগেষ মন্ডলের ছেলে রাধানাত মন্ডল (৬৮)। হঠাৎ করেই তার চোখে পড়ে প্রায় সাড়ে তিন হাত লম্বা একটি সাপ। তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে। মানুষের উপস্থিতি টের পেয়ে পাশের গর্তে ঠুকে যায়।
পরে এলাকার সাহসী যুবক পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান (২৬) কোদল দিয়ে মাটি খুরে সাপটিকে জীবিত উদ্ধার করে নিয়ে আসেন। এলাকাবাসী সাপটিকে মারতে চাইলেও তিনি মারতে দেননি। একটি প্লাস্টিকের ড্রামে ভরে রেখে দিয়েছেন তিনি। পরে স্থানীয় সংবাদকর্মীদের খবর দেন তিনি। সাপটিকে সংশিলষ্ট কর্তৃপক্ষ নিয়ে গিয়ে নিরাপদ স্থানে অবমুক্ত করার দাবি করেন তিনি।
সাপের ছবিটি জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের মাষ্টার্স শেষ পর্বের পরীক্ষার্থী নোমান আল মুক্তাদীরের কাছে পাঠালে তিনি নিশ্চিত করেন এটি চন্দ্রবোড়া।
বিষয়টি চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মো: সগীর হোসেনকে অবহিত করলে তিনি বলেন “সংশ্লিষ্ট বিভাগকে খোজ নিয়ে ব্যাবস্থা গ্রহণের জন্য বলছি।”

এ ব্যাপারে চরভদ্রাসন বন কর্মকর্তা মো: সালাউদ্দীন প্রথমে সাংবাদিকদের বলেন, সাপটি আপনারা ছেড়ে দেন। পরে তার কাছে জেলা রেন্জ অফিসারের নম্বার চাইলে তিনি বলেন “তার নম্বার দিয়ে কী করবেন। তার কী করার আছে। আমার উর্ধতন কর্তৃপক্ষ সাপটিকে নির্জন এলাকায় অবমুক্ত করে দিতে বলেছেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button