জাতীয়

মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা ডিইউজের

অবিলম্বে নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে আগামী রবিবার মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এ দিন সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হবে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্ব নির্ধারিত অবস্থান কর্মসূচি থেকে নতুন এ আন্দোলনের ঘোষণা দেন ডিইউজের সভাপতি শাবান মাহমুদ।
শাবান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া, ডিআরইউর সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি কেএম শহীদুল হক, ডিইউজের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিঞা, প্রচার সম্পাদক আকতার হোসেন, নির্বাহী পরিষদ সদস্য মাহমুদুর রহমান খোকন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন প্রমুখ। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button