Uncategorized

মুক্তি পেতে কোনো বাধা নেই রিজভীর

বিচারাধীন সব মামলায় জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এখন আর মুক্তি পেতে কোনো বাধা নেই তার। এমন দাবি করেছেন রিজভীর আইনজীবী সগির হোসেন লিওন। বৃহস্পতিবার ঢাকার রমনা থানায় বিস্ফোরক আইনে যে মামলাটি করা হয়েছিলো, সেটি থেকেও জামিন পান তিনি।
রিজভীর আইনজীবি জানান, রিজভীর বিরুদ্ধে বর্তমানে ছয়টি মামলা বিচারাধীন আছে। এই মামলাগুলো থেকে জামিন পেতে গত ১৮ আগস্ট আবেদন করেন। কিন্তু আদালত তার আবদনে সাড়া না দিয়ে তাকে হাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর হাইকোর্টে যান রিজভী।
বৃহস্পতিবার রিজভীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। শুনানির সময় তার সঙ্গে ছিলেন রিজভীর আইনজীবী সগির হোসেন। রিজভীর জামিন আবেদনে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম।
বৃহস্পতিবার রিজভীর জামিন আবেদন ছয় মাসের জন্য মঞ্জুর করেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি শহিদুল করিমের বেঞ্চ।
এ দিকে মুক্তিতে বাধা না থাকলেও রিজভী ঠিক কবে হাজত থেকে মুক্তি পাবেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে কর্মদিবস শুরু হওয়ার পর তিনি মুক্তি পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button