Uncategorized

মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

নাটোর প্রতিনিধি : মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গিকার, আমরা মুক্তিযোদ্ধার সন্তান এই স্লোগানে নাটোরের গুরুদাসপুরে শতাধিক অসহায় ছিন্নমুল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে গুরুদাসপুর উপজেলার মুক্তিযোদ্ধার সন্তানরা। রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই শীতবস্ত্র ছিন্নমুল মানুষদের মাঝে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন। তাছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আবু রাসেল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। এসময় মুক্তিযোদ্ধার সন্তান মোহাঃ জাহিদুল ইসলাম এমএসএস,বিএড ও মোঃ মঞ্জুরুল হাসান সোহেলের আহ্বানে আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আশরাফ আলী, মোঃ দুদু সরদার, মোঃ আবুল কালামসহ বীরমুক্তিযোদ্ধা ও তার সন্তানরা।
এসময় বীরমুক্তিযোদ্ধার সন্তান মোহাঃ জাহিদুল ইসলাম ও মোঃ মঞ্জুরুল হাসান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অঙ্গিকার নিয়ে আমরা সমাজের হত দরিদ্র অসহায় ছিন্নমুল মানুষদের পাশে দাড়িয়েছি। আমাদের এসকল কার্যক্রম অব্যাহত থাকবে।#

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button