Uncategorized

রাঙ্গামাটি মুক্তিযুদ্ধ মঞ্চের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

রাঙামাটি থেকে প্রতিনিধি : রাঙামাটিতে মুক্তিযুদ্ধ মঞ্চের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ রাঙ্গামাটি জেলা শাখার নেতৃবৃন্দরা।
রোববার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ মঞ্চ এর প্রতিষ্ঠাতা আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আ ক ম জামাল উদ্দীন এর নেতৃত্বে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মঞ্চ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি অলিভ চাকমা ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন এর উপস্থিতিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মুক্তিযুদ্ধ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি অলিভ চাকমা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে এবং মুক্তিযুদ্ধের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মদের এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় শক্তির সমন্বয়ে জাতির জনকের স্বপ্ন পূরণে আমরা কাজ করে যাবো।
সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহাদাৎ হোসেন বলেন,মুক্তিযুদ্ধ মঞ্চের ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে মহান মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের জন্য ৩০% মুক্তিযোদ্ধা কোটা উপহার দিয়ে গিয়েছিলেন সেই কোটা স্বাধীনতা বিরোধী শক্তির ষড়যন্ত্রের মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে। অবিলম্বে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পূর্নবহালের জোর দাবী জানাচ্ছি।
এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চ রাঙামাটি জেলা শাখার সভাপতি অলিভ চাকমা, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, রাঙ্গামাটি পৌর শাখার সভাপতি রূপম চাকমা (টকি), মো: ইউনুছ,সোহেল চাকমা,পরেশ চাকমা, বিশ্বজিৎ শীল, পরাগ চাকমা, বিদ্যা সাগর চাকমাসহ সংগঠনের অন্যান্য ইউনিট ও শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button