মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা-দারিদ্র্য মুক্ত বৈষম্যহীন সমাজ ব্যবস্থার বাস্তবায়ন চাই, বিজয়ের সুবর্ণ জয়ন্তীর সভায় -এনডিএ

মুক্তি যুদ্ধের চেতনায় ক্ষুধা-দারিদ্র্ যমুক্ত ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রবর্তনের ভিত্তিতে স্বাধীন সার্বভৌম একটি দেশ ‘বাংলাদেশ’গড়ার স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ৯ মাস ব্যাপী মুক্তি যুদ্ধের মধ্য দিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা প্রকৃত অর্থে আজও কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। যে মৌলিক-মানবিক অধিকার তথা শোষণ ও বঞ্চনা মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য মুক্তি যুদ্ধ,তা বিজয়ের ৫০বছর পরও অর্জিত হয়নি বললে অত্যুক্তি হবেনা। কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে হলে বাঙালি জাতির কাছে প্রদত্ত ওয়াদা পূরণে ব্যর্থতার গ্লানি মুছে ফেলতে আমাদের আপস কামিতা, দলবাজি ও স্বজন প্রীতির উর্ধ্বে উঠে প্রকৃত অর্থেই মুক্তি যুদ্ধের চেতনার আলোকে পরিচালিত হতে হবে।
আজ সকাল ১১ টায় ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের উদ্যোগে অ্যালায়েন্স কার্যালয়ে বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।
ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) চেয়ারম্যান জননেতা আলমগীর মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনডিএ’র ভারপ্রাপ্ত মহাসচিব ও তৃনমূল বাংলাদেশের চেয়ারম্যান খন্দকার মাজহার উল ইসলাম, এনডিএ’র যুগ্ম-মহাসচিব মির্জা আমিন আহমেদ, স্বাধীনতা পার্টির সিনিয়র সহ-সভাপতি মাস্টার মোখলেছুর রহমান ও সেক্রেটারি এএএম ফয়েজ হোসেন, ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, ন্যাশনাল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সম্পাদক মন্ডলির অন্যতম সদস্য মোঃ শহীদ উল্লাহ ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি




