আন্তর্জাতিক সংবাদ

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন: মালয়েশিয়ায় ভিন্ন রকম প্রতিবাদ

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ও দেশটির সেনা-পুলিশের দ্বারা রোহিঙ্গা মুসলমানদের নির্যাতিত হবার ঘটনায় আগে থেকেই বেশ সবর মালয়েশিয়া। এবার রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ জানাতে ভিন্ন এক পন্থা করল দেশটি। মিয়ানমার অনূর্ধ্ব-২২ দলের সাথে দুটি প্রীতি ফুটবল ম্যাচ বাতিল ঘোষণা করেছে মালয়েশিয়া।
মালয়েশিয়া জাতীয় ফুটবল দলের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ৯ ও ১২ ডিসেম্বর মিয়ানমার অনূর্ধ্ব-২২ দলের বিপক্ষে মুখোমুখী হওয়ার কথা ছিল মালয়েশিয়া অনূর্ধ্ব-২২ ফুটবল দলের। দুটি ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিল মিয়ানমারের ইয়াঙ্গুনে। কিন্তু রোহিঙ্গা মুসলমানদের নির্যাতনের প্রতিবাদ জানাতে মিয়ানমার সফর বাতিল ঘোষণা করল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক মালয়েশিয়া জাতীয় দলের এক মুখপাত্র বলেছেন, ‘চলতি মাসে মিয়ানমারের সঙ্গে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলার কথা ছিল। রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক সিদ্ধান্তে তা বাতিল করা হয়েছে। ’
এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের উপর উপর্যপুরি নির্যাতন চলছে অনেক দিন ধরে। বাচার আসা নিয়ে রাখাইন থেকে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে ছুটে আসছেন প্রতি নিয়ত। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বলছেন, রাখাইনে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ও মিয়ানমার সেনাবাহীনি-পুলিশের দ্বারা হত্যা, ধর্ষণ, নির্যাতন, জ্বালাও-পোড়াওয়ের শিকার হচ্ছে মুসলমানরা। রোহিঙ্গাদের উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে রাখাইনে।
রোহিঙ্গাদের ওপর এমন নির্যাতনে জাতিসংঘ মন্তব্য করেছে, খুব সম্ভবত মানবতাবিরোধী অপরাধের শিকার হচ্ছে রোহিঙ্গারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button