জাতীয়শিরোনাম

‘মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে সুইডেন’

রাখাইন রাজ্য থেকে বিতাড়িত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে সুইডেন। এ কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মিজ শারলোটা স্লাইটার।
বুধবার (৩ জুলাই) সচিবলায়ের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অফিসকক্ষে সেতুমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান তিনি।
মিজ শারলোটা স্লাইটার বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ‘থার্ড গ্লোবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন রোড সেফটি’।
সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে যোগদানের জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে তিনি আমন্ত্রণ জানান।
সাক্ষাতকালে রাষ্ট্রদূত ঢাকা মহানগরীতে গণপরিবহনের সক্ষমতা বাড়াতে মানসম্পন্ন সুইডিস বাস সরবরাহে আগ্রহ প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button