প্রবাস

মিস মন্ট্রিয়াল ওয়েস্ট ওয়ার্ল্ড হলেন বাংলাদেশি সিঁথি

বাংলাদেশের মেয়ে সিঁথি নকিব ‘মিস মন্ট্রিয়াল ওয়েস্ট ওয়ার্ল্ড’ নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনের মধ্য দিয়ে সিঁথি এ বছর কানাডায় জাতীয় পর্যায়ের ‘মিস কানাডা’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ লাভ করলেন। যার চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হবে নর্থ ইয়র্কের টরন্টো সেন্টার ফর দ্য আর্ট লিরিক থিয়েটারে।
সিঁথি ১৯৯৫ সালে বাগেরহাট জেলায় জন্ম গ্রহণ করেন। পড়াশোনা করেন ঢাকায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। পাশাপাশি নাচ শিখেছেন বুলবুল ললিতকলা একাডেমীতে। এছাড়া তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। মন্ট্রিয়লের কনকর্ডিয়া ইউনিভার্সিটির ফাইন্যান্সের শেষ বর্ষের ছাত্রী তিনি।
সিঁথি ইতিমধ্যে ‘পার্লামেন্ট অব অটোয়া’, ‘কানাডা ডে প্যারেড’, গ্র্যান্ড মার্শাল ২০১৮সহ বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন সংস্থা থেকে পুরস্কৃত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button