
প্রেসবিজ্ঞপ্তি: শনিবার (৭ মার্চ) যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন সিটির মাসায়ালা কিং রেস্টুরেন্টে জৈন্তাপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্রের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
মাহফিলের শুরুতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কমিটির বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে আগত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও সদ্য বাংলাদেশ থেকে আগত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক তথ্য সচিব মুহিবুল হক।
বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর জৈন্তার ১৭ পরগনার সালিশ সমন্বয় কমিটির সদস্য ও সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোস্তফা আনোয়ার, বৃহত্তর জৈন্তা অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি আবুল কালাম আজাদ, সিলেট গ্যাসফিল্ডের সাবেক কর্মকর্তা মাহমুদ হোসেন রব্বানী, সাইফ উদদীন ভুইয়া ও অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কবির আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন সদ্য বাংলাদেশ থেকে আগত সাবেক ব্যাংক কর্মকর্তা মো. বদরুল আলম, সিলেট গ্যাসফিল্ডের সাবেক কর্মকর্তা মো. মুফিজুর রহমান ও মাওলানা আবদুর রহমান।
অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাব্বির আহমদ, সিরাজুল ইসলাম, সহিদ আহমদ, বেলাল আহমদ, কামাল উদ্দীন ও জামালুর রহমান। আরও উপস্থিত ছিলেন শাহরিয়ার আলম সাহান, ফয়জুর রহমান, মো. হাসান রুমেল হাসানসহ আরও অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে সুন্দর আয়োজনের জন্য অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রবাসে এসেও নিজ এলাকার সংস্কৃতি ও সামাজিক অনুষ্ঠানকে আপনারা লালন করছেন, যা নিশ্চয়ই প্রশংসার দাবিদার।
তিনি এই মিলনমেলার মাধ্যমে একে অপরের সাথে ভাতৃত্ববোধ, ভালোবাসা ও মায়া-মমতার বন্ধন আরও সুদৃঢ় হবে ও চিরকাল অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ও জামালুর রহমানের যৌথ উপস্থাপনায় সকলের সুস্থ ও নিরাপদ জীবন ও বিশ্বের মুসলিম উম্মাহর অগ্রগতি ও শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুর রহমান।
সমাপনীতে অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হেলাল উদ্দিন সকলের প্রাণবন্ত ও সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল, সুন্দর ও সার্থক হওয়ায় কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এবং আগামীতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করে অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের সামাজিক অনুষ্ঠানে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেন।
এ সময় মিশিগানের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



