হাইকোর্টের সামনে মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ৭০ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর শাহবাগ থানায় মামলা দুটি করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে হাইকোর্টের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা।
এর আগে গত ২৭ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। একই দিন ৩০ জনের নাম উল্লেখ করে বিএনপির ৫০০ নেতাকর্মীর নামে মামলা করা হয়।
এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছর দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি আজ হওয়ার কথা রয়েছে। শুনানিকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে



