sliderস্থানিয়

‎মির্জাপুরে সরকারি জমি উদ্ধার করল বন বিভাগ ‎ ‎

‎‎মাসুদ পারভেজ,মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে দখল হওয়া সাড়ে সাত একর সরকারি জমি উদ্ধার করল বন বিভাগের কর্মকর্তারা।উদ্ধার হওয়া জমি উপজেলার বাঁশতৈল রেঞ্জ অফিসের অধীনে কুড়িপাড়া বিট অফিস এলাকায় অবস্থিত দাঁতভাঙা চালা গ্রামে।

‎বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৮ টার সময় উক্ত এলাকায় বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে দখল হওয়া জমি উদ্ধার করেন।

‎জানা যায়,উক্ত জমিতে অনেক আগে গজারি বন ছিল।এলাকার প্রভাবশালী ব্যাক্তিরা ভূষি জঙ্গল কেটে কলা গাছের চারা রোপন করে জমিটি দখলে নিয়েছিল।সেই জমিটি উদ্ধারে বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমানের নেতৃত্বে কাজ করেছেন অফিসের অধীনে থাকা সকল বন কর্মকর্তারা।

‎বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান বলেন,বন বিভাগের জমি দখলমুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button