sliderস্থানিয়

মির্জাপুরে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার-১


মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত আসামি আবু সামাকে (৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।

‎মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল বেলা চিতেশ্বরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাহাদুজ্জামান আকন্দ।

‎উল্লেখ্য, মামলার তথ্যমতে ১ মাস আগে ২১ আগষ্ট দুপুর বেলা বাদীর বাড়িতে যায় অভিযুক্ত আবু সামা। পরে ওই বাড়িতে গেলে বাদী ঘরে বসতে বলে। ঘরের ভেতরেই ছিল ওই শিশুটি। কিছুক্ষণ পর শিশুটি চিৎকার করে উঠলে তার মা দৌড়ে ঘরে যায় এবং অভিযুক্ত আসামি দৌড়ে পালিয়ে যায়। শিশুটি কান্না করে তার মায়ের কাছে সব বলে দেয়।
‎পরে ওই শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

‎মামলার অভিযুক্ত আসামি হলেন চিতেশ্বরী গুচ্ছগ্রাম এলাকার আবু সামা (৫৫)। সে ওই এলাকার মৃত মক্কো শেখের ছেলে। বৃহস্পতিবার (২১ আগষ্ট) দুপুরে বাদীর বাড়িতেই এই ঘটনা ঘটে।

‎জানা যায়,আবু সামার বাবার বাড়ি রংপুর এলাকায়। সে দীর্ঘদিন ধরে উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী এলাকায় বসবাস করে আসছে। পরে আবু সামা এই এলাকায় জমি ক্রয় করে বাড়ি বানিয়ে বসবাস করছে দীর্ঘদিন ধরেই।

‎ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। দীর্ঘ ১ মাস ১০ দিন পর অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

‎মমলার তদন্ত কর্মকর্তা এসআই রাহাদুজ্জামান আকন্দ বলেন, আসামিকে গ্রেফতার করা হয়েছে,সে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button